সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

র‌্যাবের জালে ইয়াবাসহ যুবক গ্রেফতার

র‌্যাবের জালে ইয়াবাসহ যুবক গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে মো. রফিকুল ইসলাম (২৫) নামে যুবক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। ১৮ই জুলাই বিকাল বেলা ৩টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন আহসান উল্লাহ সুপার মার্কেটের ইসলামী ব্যাংকের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। অভিযানকালে গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে  র‌্যাব।

নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর লে: কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত আসামী নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় কিছুদিন যাবত মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

About the author

SOFT PRO IT