নারায়ণগঞ্জ বন্দর র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

র‌্যাবের অভিযানে ২ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার, টাকা ও রশিদ বই জব্দ

র‌্যাবের অভিযানে ২ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার, টাকা ও রশিদ বই জব্দ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে মো. আমিনুল ইসলাম (২০) ও মো. মাহাবুব মোল্লা (২২) নামে দুই পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ দল। ২৭ জুলাই সোমবার গোপন তথ্যের ভিত্তিতে বন্দর থানাধীন ফরাজীকান্দা বাজার ও মদনগঞ্জ বাসস্ট্যান্ডে চাঁদা আদায়কালে হাতে-নাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ২ হাজার ৮ শত টাকা ও  চাঁদা আদায়ের ৩টি রশিদ বই উদ্ধার করেছে র‌্যাব।

২৮ জুলাই মঙ্গলবার এক সংবাদ বিবৃতে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম জানান, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে বন্দর থানাধীন মদনগঞ্জ ও ফরাজীকান্দা এলাকায় বাসস্ট্যান্ডে পণ্যবোঝাই ট্রাক, কাভার্ডভ্যান ও মালবাহী যানবাহনের চালকদের কাছ থেকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক প্রতিদিন প্রতি ট্রাক থেকে ১শত টাকা থেকে ১শত পঞ্চাশ টাকা করে চাঁদা আদায় করে আসছে। ফরাজীকান্দা এলাকায় বাসস্ট্যান্ডে ট্রাক থেকে চাঁদা আদায়কালে মো. আমিনুল ইসলামকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এ সময় তার দখল হতে চাঁদাবাজির নগদ ২ হাজার ৮ শত টাকা ও চাঁদা আদায়ের ২টি রশিদ বই জব্দ করা হয়।

তিনি আরো জানায়, গ্রেফতারকৃত চাঁদাবাজকে আমিনুল ইসলাম এর দেওয়া তথ্যের ভিত্তিতে মদনগঞ্জ এলাকায় বাসস্ট্যান্ডে ট্রাক থেকে চাঁদা আদায়কালে অপর চাদাঁবাজ মো. মাহাবুব মোল্লাকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এ সময় মো. মাহাবুব মোল্লার দখল হতে চাঁদাবাজির নগদ ১শত টাকা থেকে ১শত পঞ্চাশ টাকা ও চাঁদা আদায়ের ১টি রশিদ বই জব্দ করা হয়। এছাড়া আরো জানা গেছে, উক্ত গ্রেফতারকৃত ও পলাতক আসামীরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ স্থানীয় ইজারাদার মো. নাজিম উদ্দিন এর প্রত্যক্ষ প্ররোচনা ও মদদে ফরাজীকান্দা ও মদনগঞ্জ এলাকায় চলাচলরত পণ্যবোঝাই ট্রাক, কাভার্ডভ্যান ও মালবাহী যানবাহনের চালকদের কাছ থেকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক প্রতিদিন প্রতি ট্রাক থেকে ১শত টাকা থেকে ১শত পঞ্চাশ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে বলে জানা যায়। ইজারাদার মো. নাজিম উদ্দিন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হতে মদনগঞ্জ বাসস্ট্যান্ড থেকে চাঁদা আদায়ের জন্য ইজারা নিলেও তার প্রত্যক্ষ প্ররোচনা ও মদদে গ্রেফতারকৃত আসামীদ্বয় পরস্পর যোগসাজশে মদনগঞ্জ বাসস্ট্যান্ডের আনুমানিক ১ কিলোমিটার সামনে ফরাজীকান্দা বাজারে সড়ক ও জনপথের রাস্তায় উল্লিখিত যানবাহনের চালকদের নিকট হতে গুরুতর আঘাত ও ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে বলপূর্বক চাঁদা আদায় করে আসছে। এ সকল চাঁদাবাজদের অত্যাচারে পণ্যবোঝাই ট্রাক, কাভার্ডভ্যান ও মালবাহী যানবাহনের চালকরা অতিষ্ঠ। চাঁদাবাজি বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র‌্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।

About the author

SOFT PRO IT