অন্যান্য সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

র‌্যাবের অভিযানে ১৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

র‌্যাবের অভিযানে ১৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাচাঁতে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

রবিবার (৫ মে) রাতে ডিএমপি ঢাকা, মুগদা মানিক নগর এলাকায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত র‌্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জের মাদক ব্যবসায়ী মো. আবু রায়হান (২৮)কে আটক করা হয়। পরবর্তীতে তার কাছ থেকে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১ লক্ষ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় আটককৃত মো. আবু রায়হান (২৮), পিতা. মো. আবু দায়েন এর বাড়ি সোনাগাঁয়ে ভারগাঁও এলাকায় হলেও সে ডিএমপি, ঢাকার মুগদা মানিক নগর এলাকায় বসবাস করে আসছে। মাদক ব্যবসা তার একমাত্র পেশা। সে দীর্ঘদিন যাবত কক্সবাজারের টেকনাফ হতে ইয়াবার চালান অভিনব কায়দা ও সুকৌশলে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। মাদক ব্যবসার দায়ে বহুবার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতারও হয়েছে। উল্লেখ্য যে, গত ১৯ আগস্ট ২০১৮ তারিখে ইয়াবাসহ র‌্যাব এর হাতে গ্রেপ্তার হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

About the author

SOFT PRO IT