জাতীয় র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

র‌্যাবের অভিযানে ১২ জুয়াড়ি গ্রেফতার, অর্থ সহ জুয়ার সরঞ্জামাদি জব্দ

র‌্যাবের অভিযানে ১২ জুয়াড়ি গ্রেফতার, অর্থ সহ জুয়ার সরঞ্জামাদি জব্দ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ডেমরায় জুয়ার আস্তানায় র‌্যাবের অভিযানে অবৈধ জুয়ার আস্তানা থেকে নগদ ১৪ হাজার ২শত ৮০ টাকা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধারসহ ১২ জুয়াড়িকে হাতে-নাতে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ৯ই জুন বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার ডেমরা থানাধীন সুকশী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব-১১ এর সদস্যরা।

গ্রেফতারকৃত জুয়াড়িরা হলো : মো. সাহাবুদ্দিন (৩২), মো. হাবিব (৩২), ইউনুস মিয়া (২৮), মো. মনির হোসেন জসিম (৩০), মো. হৃদয় (২৪), মো. আল-আমিন (৪০), কালা চাঁন (৩২), ওয়াহেদুল প্রকাশ মতিন (৩৪), মো. লিটন মিয়া (৩৫), মো. ইলিয়াস মিয়া (৩৫), গোপাল বৈদ্য (৩২) ও মো. জামাল মিয়া (৩০)।

আজ ১০ই জুন বৃহস্পতিবার বেলা ১টায় নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, একটি সংঘবদ্ধ জুয়াড়ি চক্র দীর্ঘদিন যাবৎ ডিএমপি, ঢাকার ডেমরা থানাধীন সুকশী এলাকায় নানা কায়দায় নিষিদ্ধ জুয়ার আসর চালিয়ে আসছিল। এই জুয়ার আসরে ৫০/৬০ জন লোক নিয়মিত অবৈধ জুয়া খেলায় অংশ নিতো এবং সেখানে বিপুল পরিমাণ অবৈধ অর্থের লেনদেন হতো প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়।

র‌্যাবের ওই কর্মকর্তা আরো জানান, উপস্থিত স্বাক্ষী ও স্থানীয় লোকজনের মাধ্যমে জানা গেছে এই জুয়ার আসরে নিষিদ্ধ জুয়া খেলায় অংশগ্রহণের জন্য সাম্প্রতিক সময়ে জুয়াড়িরা টাকা সংগ্রহের জন্য চুরি, ছিনতাই রাহাজানিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত হয়ে এলাকার শান্তি-শৃঙ্খলা বিঘিœত করে আসছে। গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে, তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে নিয়মিত নিষিদ্ধ জুয়ার আসর চালিয়ে আসছিল। নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

10 June 2021

র‌্যাবের অভিযানে ১২ জুয়াড়ি গ্রেফতার, অর্থ সহ জুয়ার সরঞ্জামাদি জব্দ

www.narayanganjbarta24.com