নারায়ণগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

র‌্যাবের অভিযানে সিদ্ধিরগঞ্জে ২ শীর্ষ চাঁদাবাজ গ্রেফতার

র‌্যাবের অভিযানে সিদ্ধিরগঞ্জে ২ শীর্ষ চাঁদাবাজ গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২ জন শীর্ষ চাঁদাবাজকে হাতে-নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গোপন সংবাদের ভিত্তিতে ৩ই মে সোমবার রাত সাড়ে ৭ টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড হীরাঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মো. রিপন ব্যাপারী ওরফ মুরগী রিপন (৩৪) ও তার সহযোগী মো. শিপন ব্যাপারী (২৮)।

এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৭ হাজার ৩শত ২০ টাকা উদ্ধার করে র‌্যাব-১১ দল।  গ্রেফতারকৃত আসামী মো. রিপন ব্যাপারী ওরফ মুরগী রিপন (৩৪) ও মো. শিপন ব্যাপারী (২৮) এরা দুই জন আপন দুই ভাই। তাদের স্থায়ী ঠিকানা শরীয়তপুর জেলার পালং থানাধীন র্কীতিনগর এলাকায়।

৩ই মে সোমবার রাত ১২ টায় নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি প্রণব কুমার এক প্রেরিত বার্তায় জানান, মো. রিপন ব্যাপারী ওরফ মুরগী রিপন (৩৪) অত্র সিদ্ধিরগঞ্জ এলাকার শীর্ষ চাঁদাবাজ চক্রের প্রধান এবং তার সহযোগী মো. শিপন ব্যাপারী (২৮)। তারা দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড শিমরাইল এলাকায় ফুটপাতের দোকানদারকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক প্রতি দোকান হতে দৈনিক ২শত থেকে ৫শত টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে এবং বড় দোকান প্রতি ১ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত অগ্রীম চাঁদা আদায় করে আসছে বলে জানা যায়।

র‌্যাবের ওই কর্মকর্তা আরো জানান, কয়েকজন ভুক্তভোগী দোকানদার এর অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১১ কর্তৃক ঘটনার অনুসন্ধান করে সত্যতা পেয়ে ৩ই মে সোমবার রাত সাড়ে ৭টায় চিটাগাং রোড হীরাঝিল এলাকায় অভিযান পরিচালনা করে শীর্ষ চাঁদাবাজ চক্রের প্রধান মো. রিপন ব্যাপারী ওরফ মুরগী রিপন (৩৪) অত্র সিদ্ধিরগঞ্জ এলাকার শীর্ষ চাঁদাবাজ চক্রের প্রধান এবং তার সহযোগী মো. শিপন ব্যাপারী (২৮) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে নারায়ণগঞ্জ ও এর আশেপাশে  এলাকায় ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বকভাবে চাঁদা আদায় করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT