রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

র‌্যাবের অভিযানে রূপগঞ্জে ৯ জুয়ারী গ্রেফতার

নারায়ণগঞ্জ জুড়ে বিশেষ অভিযানে গ্রেফতার-৬৪
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন মধ্য বাজারের কবির মোল্লার (স) মিলের পিছনে জুয়া খেলারত অবস্থায় ৯ জুয়ারীকে গ্রেফতার করেছে  র‌্যাব-১, সিপিসি-৩, পূর্বাচল ক্যাম্প এর সদস্যরা। ১৪ই জুন সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ারীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো : কাঞ্চন মধ্য খাঁ পাড়া এলাকার সামসু বেপারীর ছেলে মো. মীর হোসেন (৪০), মৃত আশরাফ আলীর ছেলে দীল মোহাম্মদ (৩৫), আলফাজ উদ্দিনের ছেলে আক্তার হোসেন (৩৫), সুরুজ বেপারীর ছেলে আল আমিন (৩৫), আলী দেওয়ানের ছেলে আব্দুল হাই (৪০), মৃত শহিদুল্লার ছেলে নাঈম (৫২), মৃত কচু ময়ার ছেলে ইদ্রিস আলী (৪৮), কালু ফকিরের ছেলে আব্দুর  রহমান (৩৪) ও মৃত আবু সাঈদের ছেলে আব্দুর রাজ্জাক (৩৮)।

র‌্যাব-১, সিপিসি-৩, পূর্বাচল ক্যাম্প এর বিজেও সিনিয়র ওয়ারেন্ট অফিসার (ডিএডি) মো. মাসুদ রানা বাদী হয়ে ১৫ই জুন মঙ্গলবার সকালে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

15 June 2021

র‌্যাবের অভিযানে রূপগঞ্জে ৯ জুয়ারী গ্রেফতার

www.narayanganjbarta24.com