বন্দর র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

র‌্যাবের অভিযানে বন্দরে ফেন্সিডিল সহ গ্রেফতার-২

র‌্যাবের অভিযানে বন্দরে ফেন্সিডিল সহ গ্রেফতার-২
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে র‌্যাবের অভিযানে মো. ফারুক (৩০) ও মো. সুজন (২৯) নামে দুই জন মাদক ব্যবসায়ীকে ১৫ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেছে র‌্যাব-১১ দল। ২১ জুলাই মঙ্গলবার বিকাল ৫টায় বন্দর থানাধীন মদনগঞ্জ কলাগাছিয়া বাজারে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ ১ হাজার ৩ শত টাকা ও একটি মোবাইল সেট জব্দ করা হয়।

২১ জুলাই মঙ্গলবার রাতে র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এক সংবাদ বিবৃতে জানান, নারায়ণগঞ্জে বন্দর থানাধীন মদনগঞ্জ কলাগাছিয়া বাজারে গোপন সূত্রের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মো. ফারুক (৩০) ও মো. সুজন (২৯) নামে দুই জন মাদক ব্যবসায়ীকে ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ অর্থ সহ হাতে-নাতে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার আরো জানান, গ্রেফতারকৃত আসামীগণ বন্দর থানাধীন মদনগঞ্জ কলাগাছিয়া এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য বিক্রয় করিয়া আসিতেছিল। এদিকে মাদক ব্যবসায়ী আসামী গ্রেফতার সংক্রান্তে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।

About the author

SOFT PRO IT