ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

র‌্যাবের অভিযানে ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাবের অভিযানে ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লার বক্তাবলী বাজার এলাকা থেকে ৯০ পিস ইয়াবাসহ মো. জুয়েল (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে ইয়াবা বিক্রির ১২ হাজার ১০০ টাকা, ২টি মোবাইল সেট ও ১টি ব্যাটারি চালিত ইজিবাইক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মো. জুয়েল মুন্সিগঞ্জের সিরাজদিখান খিদিরপুর (শেখ বাড়ী) মৃত আমির হোসেনের ছেলে। শুক্রবার (১৪ জুন) দুপুরে র‌্যাব-১১ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, শুক্রবার (১৩ জুন) সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটের দিকে ফতুল্লা মডেল থানাধীন বক্তাবলী বাজার এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে আসামীকে মো. জুয়েল (৩১) কে গ্রেফতার করা হয়েছে। সে উক্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছিলো বলে জানা যায়। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

About the author

SOFT PRO IT