বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রোটারী ক্লাব অব বন্দর নারায়ণগঞ্জ এর দোয়া ও ইফতার অনুষ্ঠিত

রোটারী ক্লাব অব বন্দর নারায়ণগঞ্জ এর দোয়া ও ইফতার অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : রোটারী ক্লাব বন্দর নারায়ণগঞ্জ এর উদ্যোগে মীম কমিউনিটি সেন্টারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার রোটারী ক্লাবের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক গভর্ণর রোটারিয়ান আলহাজ্ব এম জামালউদ্দিন।

রোটারী ক্লাব অব বন্দর নারায়ণগঞ্জ এর প্রতিষ্ঠাতা সভাপতি (চার্টার প্রেসিডেন্ট) রোটারিয়ান মোবারক হোসেন কমল খান। সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রোটারী ক্লাবের সাবেক প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত বিচারপতি রোটারিয়ান ফয়সাল মাহমুদ ফায়জী, রোটারী লিডার পিপি মকবুল হোসেনসহ ডিষ্ট্রিক্ট অফিসিয়ালস ও নারায়ণগঞ্জের বিভিন্ন ক্লাবের রোটারী নেতৃবৃন্দ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব বন্দর নারায়ণগঞ্জ এর সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান ফিরোজ আল মুজাহিদ দুলাল, চার্টার সেক্রেটারী মো. কবির হোসেন, পিপি ইউসুফ আহসেদ সাগর, রোটরিয়ান মশিউর রহমান মেরুন, রোটারিয়ান কামাল বক্স, প্রেসিডেন্ট (২০১৯/২০২০) রোটারিয়ান আরিফুজ্জামানসহ রোটারী নেতৃবৃন্দ। ইফতারের পূর্বে বিশেষ মোনাজাতে দেশ জাতির কল্যান কামনা করা হয়।

About the author

SOFT PRO IT