রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রেলওয়ে ষ্টেশন মাষ্টারকে কারাদন্ড দিলো ভ্রাম্যমান আদালত

নারায়ণগঞ্জ  বার্তা ২৪  : নারায়ণগঞ্জে রূপগঞ্জে প্রাথমিক সমাপনী পরীক্ষা চলাকালীন সময় ১৪৪ ধারা ভঙ্গ করায় জাকির হোসেন নামে রেলওয়ে ষ্টেশন মাষ্টারকে আটক করে স্কুল কতৃপক্ষ। পরে ভ্রাম্যমান আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। মঙ্গলবার উপজেলার খাদুন এলাকার আয়েত আলী ভুইয়া উচ্চ বিদ্যালয়ে ১৪৪ ধারা ভঙ্গ করে ভেতরে প্রবেশ করার অপরাধে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) সাইদুল ইসলাম এ দন্ড প্রদান করেন। জাকির হোসেন উপজেলার দক্ষিন রূপসী এলাকার খাইরুল ইসলামের ছেলে । জাকির হোসেন ঢাকার কমলাপুর রেলওয়ে ষ্টেশন মাষ্টার হিসেবে কর্মরত রয়েছেন।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক জানান, জাকির হোসেন পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের হল সুপারের অনুমতি না নিয়ে কেন্দ্রে প্রবেশ করে সিট প্ল্যান উলট-পালট করেন। বিষয়টি জানতে পেরে কেন্দ্র কতৃপক্ষ তাকে আটক করেন। খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে গ্রেপ্তার করে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

21 November 2017

রেলওয়ে ষ্টেশন মাষ্টারকে কারাদন্ড দিলো ভ্রাম্যমান আদালত

www.narayanganjbarta24.com