রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জ দাউদপুর ইউপি নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী জাহাঙ্গীরের গণসংযোগ

রূপগঞ্জ দাউদপুর ইউপি নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী জাহাঙ্গীরের গণসংযোগ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ র্বাতা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আসন্ন দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার গতকাল ১২ অক্টোবর সোমবার বীর হাটাবো, কুলিয়াদী, কালনি, দেবই, জিন্দাসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন।

এসময় আওয়ামীলীগ নেতা মেজবাউল হক বাচ্চু, খায়রুল আলম নয়ন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম খোকন, ইউপি সদস্য গরীব ইব্রাহিম, শিক্ষিকা বিউটি আক্তার, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মশিউর রহমান তারেক, পিতলগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ওবায়দুল মজিদ জুয়েল প্রমুখ। উল্লেখ্য , আগামী ২০ অক্টোবর দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

About the author

SOFT PRO IT