রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জ থানার নয়া ওসি মাহমুদুল হাসান

রূপগঞ্জ থানার নয়া ওসি মাহমুদুল হাসান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহমুদুল হাসান।  এর আগে তিনি এই থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রোববার (৩১ মার্চ) জেলা পুলিশ সুপারের স্বাক্ষরিত একটি আদেশে এ নিয়োগ পান তিনি। জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-২) মো. সাজ্জাদ রোমান তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেলা পুলিশ সুপারের আদেশে রূপগঞ্জের ওসি হিসেবে মাহমুদুল হাসানকে দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে তিনি এই থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জানুয়ারি মাসে রূপগঞ্জ থানা পরিদর্শক (তদন্ত) হিসেবে যোগদান করেন মাহমুদুল হাসান। এর আগে তিনি ডিএমপি, গাজীপুর এবং রূপগঞ্জে পুলিশের পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

About the author

SOFT PRO IT