রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাংবাদিকদের সাথে মৎস কর্মকর্তাদের মতবিনিময়

রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাংবাদিকদের সাথে মৎস কর্মকর্তাদের মতবিনিময়
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দুর করি- এই প্রতিপাদ্যকে সামনে রেখেনারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদ্যাপন করা হয়েছে।গতকাল ২৮ আগষ্ট শনিবার আয়োজিত অনুষ্ঠানেরূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন উপজেলা মৎস্য উদযাপন কমিটির কর্মকর্তারা।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম, উপজেলা মৎস কর্মকর্তা মোহাম্মন ইমরান, সহকারী মৎস কর্মকর্তা মোঃ আক্কাস আলী, ক্ষেত্র সহকারী মনোয়ারা খানম, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন, সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন, সাংবাদিক অনুপম হাসান ফরিদ, সৈয়দ নাজমুল হক, সোহরাব হোসেন সাজিদ, ফাহিম ইসলাম, মোঃ শাহিন, হাফেজ মোহাম্মদ মোমেন মিয়া প্রমুখ। মতবিনিময় সভায় দেশী প্রজাতির মাছ রক্ষার্থে অভয়আশ্রম গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।

About the author

SOFT PRO IT