রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল

রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : পেশাগত দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে অসদাচরণের রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ কর্মসূচী ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ই মে বুধবার সকাল ৯টায় এই কর্মসূচী আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলের আগে ছাত্রদলের সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ বলেন, প্রথম আলোর জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের কাজে স্বাস্থ্য মন্ত্রণালয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সচিবের স্টাফরা তাকে হেনস্থা ও মারধর করে আটকে রেখেছে। দেশের বহুল প্রচারিত ১ম সারির আন্তর্জাতিক মানের একটি সংবাদপত্রের একজন সিনিয়র সাংবাদিক এবং নারীর সাথে এই জঘন্য আচরণ মেনে নেওয়া যায় না।

তিনি আরো বলেন, বিনা ভোটের এই অবৈধ মাফিয়া সরকারের কাছে দেশে এখন আলেম-ওলামা,ছাত্র- শিক্ষক,সাংবাদিক, ব্যবসায়ী কেউ নিরাপদ নয়। তাই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় এই ফ্যাসিবাদী মাফিয়া সরকারের বিরুদ্ধে দেশের সবাইকে এক হয়ে মাঠে আন্দোলন করতে হবে।

রূপগঞ্জ উপজেলার ছাত্রদলের সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন কাঞ্চন পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক আশরাফুল ইসলাম, ভুলতা ইউনিয়ন ছাত্রদলের নেতা মেহেদী হাসান, মনির হাসান, গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদলের নেতা মাসুদ প্রধান, সোহেল, জাহিদ হাসান, ভোলাব ইউনিয়ন ছাত্রদলের নেতা ইকবাল হাসান, রূপগঞ্জ উপজেলার ছাত্রদলের সাগর আহমেদ, কামরুল হাছান, শিশির আহমেদ মাসুম, আলামিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

19 May 2021

রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল

www.narayanganjbarta24.com