রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতিমূলক আলোচনা সভা

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : একুশে জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিতি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের জনতা স্কুল সংলগ্ন মাঠে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগৈর সভাপতি আব্দুল হাই ভুইয়া, বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সেনাপ্রধান ও সাবেক সাংসদ মেজর জেনারেল কে এম সফিউল্লাহ (বীর উত্তম), সংরক্ষিত মহিলা আসনের এমপি হোসনে আরা বাবলী, আওয়ামীলীহ নেতা মেজর মশিউর বাবুল , রফিকুল ইসলাম রফিক, মাহবুবুর রহমান খান, খন্দকার আবুল বাশার টুকু, এনামুল হক, আব্দুল আজিজ, ডা. খালেদা আক্তার, ব্যারিষ্টার শামীম আজিজ,মিজানুর রহমান, হাফিজুর রহমান সজীব, মাসুম চৌধুরী অপু, মাসুম আহম্মেদ,অ্যাড. জামান প্রমুখ।

About the author

SOFT PRO IT