রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জ ইউ‌পি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রিপনের গণসংযোগ

আসন্ন রূপগঞ্জ ইউ‌পি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রিপনের গণসংযোগ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ সংবাদ দাতা ) : রূপগঞ্জে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় ও গণসংযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী রূপগঞ্জ ইউ‌নিয়ন যুবলী‌গের সভাপ‌তি মুশফিকুর রহমান রিপন। রূপগঞ্জ ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচন‌কে সাম‌নে রে‌খে বৃহস্প‌তিবার দুপু‌রে উপজেলার রূপগঞ্জ গ্রাম, নয়াপাড়া, মাইপুরুষ পাড়া, নবগ্রাম ও মুশুরী এলাকায় এ  মত বিনিময় ও গণসংযোগ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ কাজী আব্দুল হা‌মিদ উচ্চ বিদ্যাল‌য়ের ম্যা‌নে‌জিং ক‌মি‌টির সভাপ‌তি আলহাজ্ব রহমত উল্লাহ, রূপগঞ্জ ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সভাপ‌তি ম‌শিউর রহমান তা‌রেক, আওয়ামীলীগ নেতা আব্দুল আলীম ও মোঘল হো‌সেন ভেন্ডার, উপ‌জেলা যুবলী‌গের সহসম্পাদক রমজান হো‌সেন মন্ডল, রূপগঞ্জ ইউ‌নিয়ন স্বেচ্ছা‌সেবকলী‌গের সভাপ‌তি শাহ মোহাম্মদ জিলানী ভান্ডারী, রূপগঞ্জ ইউ‌নিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক মো: জিল্লুর রহমান জ‌মির, দীন ইসলামসহ অন্যান্যরা।

চেয়ারম্যান প্রার্থী ইউ‌নিয়ন যুবলী‌গের সভাপ‌তি মুশফিকুর রহমান রিপন ব‌লেন, এবারের রূপগঞ্জ ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচনে আমি আওয়ামীলীগ থেকে মনোনয়ন চাইবো। দল আমাকে মনোনয়ন দিলে আমি অবশ্যই এ ইউ‌নিয়‌নে দলকে জয় উপহার দিবো। তৃণমূলের নেতাকর্মীরা আমার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। আমি রূপগঞ্জ ইউনিয়ন পরিষদকে সাজাতে চাই। আমি এলাকার মানুষের সেবা করতে চাই। মানুষের মন জয় করতে প্রতিদিনই গণসংযোগ চালানোর কথাও জানান তিনি।

About the author

SOFT PRO IT