রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ৬ শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা

রূপগঞ্জে ৬ শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ইকরা কিন্ডার গার্টেন এন্ড মডেল স্কুলের ৬ শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংর্বধনা প্রদান করা হয়েছে। রবিবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার ভুলতা এলাকায় ইকরা কিন্ডার গার্টেন এন্ড মডেল স্কুলে শিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রদান করা হয়।

ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিষ্টার আরিফুল হক ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তারাবো পৌর মেয়র মিসেস হাসিনা গাজী। ইকরা কিন্ডার গার্টেন এন্ড মডেল স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মারুফ-শারমীন স্মৃতি সংস্থার সভাপতি লায়ন আলহাজ্ব মোহাম্মদ মোজাম্মেল হক ভুঁইয়া, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাক্তার আবুল কাসেম, ভুলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন, উপজেলা মহিলালীগের সাধারন সম্পাদক শিলা রানী পাল, মিনারা বেগম, মোহাম্মদ আবুল বাশার, জসিম উদ্দিন, খোদেজা বেগম প্রমূখ।

About the author

SOFT PRO IT