রূপগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ৬০ লাখ টাকার সড়ক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন

রূপগঞ্জে ৬০ লাখ টাকার সড়ক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে গুরুত্বপূর্ণ নগর কাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৬০ লাখ টাকার সড়ক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। ২১ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার  হাটাব টেকপাড়া এলাকায় এ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক।

এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী আবিদ হাসান আবির, উপজেলা আওয়ামীলীগ নেতা এমায়েত হোসেন, কাউন্সিলর আমজাদ হোসের ভুট্রো, সংরক্ষিত নারী কাউন্সিলর মিনারা বেগম, আওয়ামীলীগ নেতা আব্দুল হক সরকার, জহিরুল ইসলাম, ঠিকাদার সেলিম শিপু, যুবলীগ নেতা শামীম আহমেদ, মো. শাহীন, আতাউর রহমান, মো. মিশু প্রমুখ।

About the author

SOFT PRO IT