নারী রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী আছমার স্বপ্ন পুরণ

রূপগঞ্জে ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী আছমার স্বপ্ন পুরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) :  জন্মগত এক পাহীন আছমা আক্তারের স্বপ্ন পুরণ হয়েছে। রূপগঞ্জের জাঙ্গীর এলাকার দিনমজুর জাফর আলীর জন্মগত এক পা হীন মেয়ে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আছমা আক্তার। তাকে কৃত্তিম পা দান করলেন কলামিষ্ট গবেষক ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম। আছমার  ইচ্ছে সে বড় হয়ে চিকিৎসক হবে ।

আব্দুল হক ভুঁইয়া ইন্টারন্যাশনাল স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আছমা। প্রতিদিনের ন্যায় খুড়িয়ে খুড়িয়ে দেড়কিলোমিটার পথ হেটে বিদ্যালয়ে যাতায়াত দৃশ্য চোখে পড়ে একই বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী মাহিরা তাসফি প্রভার পিতা মাহবুব আলম প্রিয়র। তিনি প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পায়ে  তার হাটার দৃশ্য প্রচার করে। এতে  নজর কাড়ে রূপগঞ্জ প্রেসক্লাব সভাপতি কলামিষ্ট লায়ন মীর আব্দুল আলীম সাহেবের। তিনি তাৎক্ষণিক আছমাকে কৃত্তিম পায়ের ব্যবস্থা করবেন বলে ঘোষণা দেন।

মাহবুব আলম প্রিয় বলেন, আছমা দরিদ্র ঘরের সন্তান। তার দিনমজুর বাবা কোন মতেই পারতেন না প্রায় লাখ টাকা দিয়ে একটি কৃত্তিম পা স্থাপন করতে। প্রথমে আমার আইডিতে  ফেসবুকের পোস্ট দেখে রূপগঞ্জ প্রেসক্লাব সভাপতি কলামিষ্ট ও গবেষক লায়ন মীর আব্দুল আলীম তার পা স্থাপনের ব্যবস্থা করেন। মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে আছমাকে কৃত্তিম পা স্থাপনের জন্য রাজধানীর ইন্দোলাইট নামক একটি প্রতিষ্ঠানে নিয়ে যান। সেখান থেকে পা কিনে তাৎক্ষণিক পা স্থাপন করে দেন। আছমা আক্তার বড় হয়ে ডাক্তার হতে চায়। তার স্বপ্ন পূরনে দেশবাসীর কাছে সে দোয়া চায়।

About the author

SOFT PRO IT