রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত

রূপগঞ্জে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় মামলা, গ্রেফতার-১

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ফয়সাল নামে এক বখাটে ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সন্ধ্যায় বরাব রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বখাটে ফয়সালকে আটক করা হয়। আটককৃত ফয়সাল কাজীপাড়া আলমাছ মিয়ার ছেলে।

শিক্ষার্থীর মায়ের মামলার এজাহারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, শিক্ষার্থীর পিতা মাতা সিনহা গার্মেন্টস ও মাহবুব ডাইংয়ে কাজ করেন। প্রতিদিনের ন্যায় বুধবার সকালে তারা কাজে চলে যান। বুধবার সন্ধ্যায় ওই শিক্ষার্থী তার সহপাঠী শিমলা  আক্তারে  বাড়িতে যাওয়ার পথে বরাব রসুলপুর পৌছুলে বখাটে ফয়সাল তাকে জোরপূর্বক রনি ডাইংয়ের দক্ষিন পাশে ফাকা জায়গায় নিয়ে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে।

শিক্ষার্থীর ডাকচিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে। এসময়  স্থানীয় লোকজন বখাটে ফয়সালকে আটক করে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

About the author

SOFT PRO IT