রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ৪ মাদক কারবারী গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ৪ মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জুন) ভোরে উপজেলার ডহরগাঁও, ইউসুফগঞ্জ, বাগবেড় ও কাজীরবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, বেশ বকয়েকটি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে রূপগঞ্জ থানা পুলিশ। এসময় ডহরগাঁও এলাকার আফাজ উদ্দিনের ছেলে জমসের আলীকে ৫০ পিস, ইউসুফগঞ্জ এলাকার সাইদুর রহমানের ছেলে তারেক রহমানকে ৩০ পিস, কাজীরবাগ বিড়লবাড়ি এলাকার আব্দুল আজিজের ছেলে মাসুম মিয়াকে ৫২ পিস ও বাগবেড় এলাকার ফজলুল হকের ছেলে আলামিনকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এ ব্যপারে রূপগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

About the author

SOFT PRO IT