রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ৪ টি খাবার হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ৪ টি খাবার হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বুধবার (৩০ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত উপজেলার কাঞ্চন পৌরসভার মায়ারবাড়ি এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আসাদুজ্জামান।

অভিযানে নিউ জম জম রেস্টুরেন্ট, তিন কন্যা রেস্টুরেন্ট, ধানসিড়ি রেস্টুরেন্ট, ভোজন বিলাস রেস্টুরেন্ট অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় জম জম হোটেলের মালিক হাজী আব্দুস সাত্তার, হাবিবুর রহমান, দেলোয়ার হোসেন ও শাওন মোল্লাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আটককৃতদের প্রত্যেককে ৮০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সঙ্গে সঙ্গে জরিমানা পরিশোধ করলে আটকদের ছেড়ে দেয়া হয়।

About the author

SOFT PRO IT