রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে দম্পতিসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পূর্ব চনপাড়া পূর্নবাসন কেন্দ্র ও লাভরাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, পূর্ব চনপাড়া পূর্নবাসন কেন্দ্র এলাকার আফসারের ছেলে তকু ও তার স্ত্রী হাজেরা খাতুন, লাভড়াপাড়া এলাকার আবুল ফায়েজের ছেলে আক্কাস আলী।

রূপগঞ্জ থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃতরা উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছে। (২৩ মে) বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে দম্পতি তকু মিয়া ও হাজেরা খাতুনকে ১০০ বোতল ফেন্সিডিল ও আবুল ফায়েজকে ৫১ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

About the author

SOFT PRO IT