রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রূপগঞ্জে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ইয়াবা বিক্রি করার সময় তিন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার বাগলা ও ইছাখালী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাশেদুল মিয়া দাউদপুর ইউনিয়নের বাগলা এলাকার আব্দুল সামাদের ছেলে, কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকার মকবুল হোসেনের ছেলে মোমেন ও মোহাম্মদ আলীর ছেলে শামীম ভুইয়া।

রূপগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক এএসআই আনিছুর রহমান জানান, গ্রেফতারকৃতরা তাদের নিজ নিজ এলাকায় ইয়াবার পাইকারীভাবে ব্যবসা করে আসছে। রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাগলা এলাকা থেকে রাশেদুল মিয়াকে ৩২০ পিস ও ইছাখালী এলাকা থেকে ১৪ পিস ইয়াবাসহ মোমেন ও শামীমকে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী রাশেদুলের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় প্রায় হাফ ডজন মামলা রয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

16 February 2020

রূপগঞ্জে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

www.narayanganjbarta24.com