রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ৩ বস্তা ফেনসিডিল উদ্ধার, আটক-১

রূপগঞ্জে ৩ বস্তা ফেনসিডিল উদ্ধার, আটক-১
Written by SOFT PRO IT

নারায়নগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে তিন বস্তা ভর্তি ৮২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে যাত্রীবাহি বাস ও চালক জামাল মিয়াকে আটক করে পুলিশ। আটককৃত জামাল সুনামগঞ্জের টেরাপুর এলাকার মমতাজউদ্দিনের ছেলে। শুক্রবার সকালে তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকায় আশা পরিবহনে অভিযান চালিয়ে এ ফেনসিডিল উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির জানান, শুক্রবার সকাল ৬ টার দিকে  যাত্রীবাহি বাস সুনামগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা (ঢাকা-মেট্রো-ব-১১-০০৭৮) তারাবো বিশ্বরোডে পৌঁছলে পুলিশের সন্দেহ হয়। পরে বাসের গতিরোধ করে তল্লাশী চালিয়ে বাসের নিচের বক্স থেকে তিনটি বস্তায় ৮২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় বাসের চালক জামাল মিয়াকে আটক করা হয়।

About the author

SOFT PRO IT