রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ১ হাজার পিস ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেফতার-২

রূপগঞ্জে ১ হাজার পিস ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেফতার-২
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জের মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তপু ও নাদিম নামে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে চণপাড়া পূর্ণবাসন কেন্দ্রে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ও ৮ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, পূর্ব চণপাড়া এলাকার আফসার উদ্দিনের ছেলে  তপু (২৫) ও খিলগাও থানার এিমুহিনী এলাকার মৃত জালালউদ্দিনের ছেলে নাদিম (২২) ।

রূপগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক এএসআই আনিছুর রহমান রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চণপাড়া পূর্নবাসন কেন্দ্রে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে রূপগঞ্জ থানা পুলিশ। এসময় পূর্ব চণপাড়া এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবাসহ তপু ও ৮ বোতল ফেন্সিডিলসহ নাদিমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

About the author

SOFT PRO IT