রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ১৯ বোতল ফেন্সিডিলসহ মাদক বিক্রেতা গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে আতাউর রহমান (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আতাউর রহমান দড়িকান্দি এলাকার মৃত রমিজউদ্দিনের ছেলে।

রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিছুর রহমান জানান, আতাউর রহমান দীর্ঘদিন ধরে উপজেলার দড়িকান্দিসহ বিভিন্ন এলাকায় ফেন্সিডিলের ব্যবসা করে আসছে। মঙ্গলবার সকালে অভিযান পরিচালনা করে ফেন্সিডিল বিক্রি করার সময় ১৯ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃতের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরনের প্রস্তুতি চলছে বলেও জানান এএসআই।

About the author

SOFT PRO IT