রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ১৭ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

রূপগঞ্জে ১৭ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রূপগঞ্জে বৃহস্পতিবার সকালে সাড়ে ১৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১ সিপিসি-৩ এর পূর্বাচল ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আব্দুল্যাহ আল মেহেদী এ তথ্য নিশ্চিত করেন। উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন সেতুর পশ্চিমপাড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

মেজর আব্দুল্যাহ আল মেহেদী জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে একটি  পিকআপভ্যানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন, বরগুনা জেলার আমতলীর পূর্বচিলা কলম সর্দারের বাড়ির আব্দুল আজিজ মাঝির ছেলে রুহুল আমি রাহুল এবং পূর্বচিলা মোসলেম তালুকদার বাড়ির দেলোয়ার তালুকদারের ছেলে সবুজ তালুকদার।

 এ সময় মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত পিকআপভ্যানটি জব্দ করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।

About the author

SOFT PRO IT