রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ১৫ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

রূপগঞ্জে ১৫ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ১৫ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-১ (সিপিসি-৩) এর সদস্যরা। শনিবার রাতে র‌্যাবের পূর্বাচল ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলো, কক্সবাজার জেলার সদর থানার ইদগাহ বাদীতলা এলাকার মৃত মনতাজ আহমেদের ছেলে নাসির উদ্দিন (২৪), মিয়াজিপাড়া এলাকার নজরুল ইসলামের ছেল সাগর ও একই এলাকার আব্দুর রশিদের ছেলে মহিউদ্দিন।

র‌্যাব জানায়, শনিবার সকালে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপ-শহরের ঢাকা সিটি বাইপাস সড়ককের ভূইয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট এর পশ্চিম পাশ্বে (বিপরীত পাশর্^) পাকা রাস্তার উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে। এসময় একটি ট্রাকে তল্লাশী করে ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, মাদক ব্যবসায়ের নগদ ৫,৫৬০ টাকা, মাদক পাচারের কাজে ব্যবহৃত ০৪ টি মোবাইল সেট, ০১টি ট্রাক ও ২৬০ বস্তা লবনসহ তিন মাদক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব এর সদস্যরা। গ্রেফতারকৃতের রূপগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

About the author

SOFT PRO IT