রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ১৪৪ ক্যান বিয়ারসহ গ্রেফতার

রূপগঞ্জে ১৪৪ ক্যান বিয়ারসহ গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ১৪৪ ক্যান বিয়ারসহ ফজর আলী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফজর আলী উপজেলার গঙ্গানগর এলাকার সমর আলীর ছেলে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই নাজিম উদ্দিন জানান, গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এমভি কামাল-১ নামে একটি পিকনিকের জাহাজ থেকে ফজর আলীকে ১৪৪ ক্যান বিয়ারসহ গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

About the author

SOFT PRO IT