নারী রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে হেরোইনসহ মহিলা গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ১শ গ্রাম হেরোইনসহ নীলা আক্তার নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার কাঞ্চন পৌরসভার নলপাথর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নীলা আক্তার রাজশাহীর গোদাগাড়ী থানা এলাকার শিপু মিয়ার স্ত্রী।

ভোলাব উপ-পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সফিকুল ইসলাম বলেন, রোববার বিকেলে পুলিশ নলপাথর এলাকায় অভিযান চালিয়ে নীলা আক্তারকে ১শ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। যার মূল্যে প্রায় ১০ লাখ টাকা। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।

About the author

SOFT PRO IT