রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টি সেবা কার্ড বিতরণ

রূপগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টি সেবা কার্ড বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ইউরিপিয়ান ইউনিয়নের অর্থায়নে ও বরপা লাইভ এইড হাসপাতালের ব্যবস্থাপনায় ১২৫৬ টি পরিবারকে স্বাস্থ্য ও পুষ্টি সেবা কার্ড বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার তারাবো পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিন মাসাবো এলাকায় এ স্বাস্থ্য ও পুষ্টি সেবা কার্ড বিতরণ করা হয়।

কাউন্সিলর রাসেল শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গবেষক, কলামিষ্ট  ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর প্রজেক্ট সমন্বয়ক নাসির উদ্দিন সিকদার, তারাবো পৌর যুব মহিলা সাধারন সম্পাদক শিল্পী আহমেদ, আব্দুল মান্নান ঝিনু, দিল মোহাম্মদ দিলু, আরিফ হাসান আরব প্রমূখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

15 September 2019

রূপগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টি সেবা কার্ড বিতরণ

www.narayanganjbarta24.com