রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত

রূপগঞ্জে স্বামী-স্ত্রীকে পিটিয়ে আহত

পিটিয়ে আহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন স্বামী-স্ত্রীকে বেধড়ক পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় মাহফুজা আক্তারকে শ্লীলতাহানির ঘটনাও ঘটিয়েছে। রোববার সকালে সদর ইউনিয়নের দক্ষিনবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মনিরুল ইসলামের মা মাজেদা খাতুন জানান, তা ছেলের সঙ্গে একই এলাকার আবুল কাশেমদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। রোববার সকালে মনিরুল ইসলাম বাড়ির পাশে পাকা ভবনের স্যানিটেশনের কাজ করতে গেলে আবুল কাশেম ও আবুল বাছেদ বাঁধা দেয়। মনিরুল ইসলাম বাঁধার কারন জিজ্ঞেস করলে তারা তাকে এলাপাথাড়ীভাবে পিটিয়ে আহত করে। তাকে বাঁচাতে তার স্ত্রী এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করে। একপর্যায়ে তাকে শ্লীলতাহানির ঘটনা ঘটায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, অভিযোগ পেয়েছি। ব্যবস্থা নেয়া হবে।

About the author

SOFT PRO IT