রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে স্বামীর হাত-পা বেঁধে স্ত্রীকে গণধর্ষণ, ধর্ষক গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : স্বামীর হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে স্বামীর সামনেই তার স্ত্রীকে বখাটেরা গণধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গৃহবধু বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকায় ১৪ মে সোমবার দুপুরে সালাউদ্দিন নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

উল্লেখ, ১১ মে ভোর রাতে তারাব পৌরসভার দিঘী বরাব বৌ বাজার এলাকায় ঘটে এ ঘটনা। ধর্ষক সালাউদ্দিন দিঘীবরাব বৌবাজার এলাকার দ্বীন ইসলামের ছেলে।

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর শহিদুল আলম জানান, ওই গৃহবধুর স্বামীর বাড়ি কুড়িগ্রাম জেলার কছাকাটা থানার বেগুনিপাড়া এলাকায়। তারা স্বামী-স্ত্রী স্থানীয় একটি মেলামাইন কারখানায় কাজ করে উপজেলার তারাব পৌরসভার বরাব বাজার এলাকায় বসবাস করে আসছে। ১১ মে ভোর রাতে তারা কুড়িগ্রাম থেকে ফিরে রূপগঞ্জের বরাব বাসষ্টেশনে  এসে নামেন।

বাসায় যাওয়ার পথে দিঘী বরাব বৌবাজার এলাকায় পৌছামাত্র মোগরাকুল এলাকার মৃত কুদ্দুস আলীর ছেলে আবুল হাসেম ও দিঘী বরাব বৌবাজার এলাকার দ্বীন ইসলামের ছেলে সালাউদ্দিন তাদের স্বামী-স্ত্রীর পথ গতিরোধ করেন। একপর্যায়ে স্বামীকে হাত-পা বেঁধে ফেলে। পরে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তার স্ত্রীকে সালাউদ্দিন ও আবুল হাসেম গণধর্ষণ করে। গণধর্ষণের পর ভয় দেখিয়ে স্বর্ণের নাক ফুল ও দুটি মোবাইল ফোন লুটে নেয়।

ইন্সপেক্টর বলেন, গ্রেফতারকৃত সালাউদ্দিন গণধর্ষণের কথা স্বীকার করেছেন। বাকি আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

About the author

SOFT PRO IT