রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী

রূপগঞ্জ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে পারিবারিক কলহের জেরে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দিলো তার দ্বিতীয় স্ত্রী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলার তারাব পৌরসভার শান্তিনগড় এলাকায়।

স্থানীয়রা জানান, আনোয়ার হোসেনের বাড়ি ফরিদপুর জেলার রাজবাড়ি এলাকায়। সে শান্তিনগড় এলাকার বরিশাইল্লা দুলালের বাড়িতে ভাড়ায় বসবাস করে ডিজনি গার্মেন্টস এ চাকুরী করে। রহিমা বেগমও একই গার্মেন্টসে চাকুরী করে। গত ১০ মাস পূর্বে রহিমা বেগমেন স্বামী মারা যায়। স্বামী মারা যাওয়ার কিছুদিন পর একই গার্মেন্টসে চাকুরী করার সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তা বিয়েতে পরিনত হয়। এরপর তারা দুজনেই শান্তিনগড় এলাকার বরিশাইল্লা দুলালের বাড়িতে বসবাস করে।

ভাড়াটিয়া বাড়ির অন্যান্য ভাড়াটিয়াদের সঙ্গে কথা বলে জানা গেছে, আনোয়ার হোসেন পুর্বেও তার গ্রামের বাড়ি প্রথম বিয়ে করেন। ঐ সংসারেও তার ছেলে মেয়ে রয়েছে। আনোয়ার হোসেন ও রহিমা বেগম আনোয়ারের প্রথম বিয়ের বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হয়। বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়ে। পরে মধ্য রাতে রহিমা বেগম তার স্বামীর পুরুষাঙ্গ ধারালো ছোড়া কেটে দেয়। এসময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরে স্থানীয়রা রহিমা বেগমকে আটক করে রাখে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

15 November 2019

রূপগঞ্জে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী

www.narayanganjbarta24.com