রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ

রূপগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রূপগঞ্জের কাঞ্চন এলাকায় সোহেল (৩৮) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার আতাউর মাষ্টারের মালিকানাধীন রাণীপুরা বাজারে সোহেলের দোকান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সোহেল উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাবো এলাকার শফিউল্লার ছেলে।

পুলিশ জানায়, গত এক বছর ধরে কাঞ্চনের রানীপুরা বাজারে আতাউর মাষ্টারের মালিকানাধীন মার্কেটের একটি দোকানে সোহেল জুয়েলারী ব্যবসা করে আসছিল। চোরের ভয়ে রাতে সে দোকানেই ঘুমাতো। দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে সোহেলকে পিটিয়ে ও মাথায় উপর্যুপরি আঘাত করে হত্যা করা হয়। পরে সোহেলের মৃত্যু নিশ্চিত করে কম্বল দিয়ে ডেকে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। শুক্রবার সকালে সোহেলের দোকান ঘরের ভিতর থেকে রক্ত গড়িয়ে বাইরে আসার চিহ্ন দেখে এলাকাবাসী। এখবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত সোহেলের মাথায় আঘাতের দাগ রয়েছে। সোহেলের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে।

About the author

SOFT PRO IT