রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক পিস্তলসহ গ্রেপ্তার

রূপগঞ্জে স্বতন্ত্র প্রার্থী'র সমর্থক পিস্তলসহ গেপ্তার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রুপগঞ্জে পিস্তল, ম্যাগজিন ও মদ সহ মাহফুজ (২২) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও ছয় বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।  গ্রেপ্তারকৃত মাহফুজ রুপগঞ্জ থানার গোলাকান্দাইল নতুন বাজারস্থ মিছির আলীর পুত্র। মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

স্থানীয়দের কাছে জানা গেছে, নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান ভূঁইয়ার সমর্থক গ্রেপ্তার হওয়া মহাফুজ । সে এলাকায় প্রভাব বিস্তার এবং নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য সন্ত্রাসী কার্যকলাপের উদ্দেশ্যে এসব অবৈধ অস্ত্র যোগান দিচ্ছিল।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃত মাহফুজ একজন দূর্ধর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃংখলা রক্ষার বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার দিবাগত রাতে পুলিশ রুপগঞ্জ থানার গোলাকান্দাইল নতুন বাজারে লোকমানের বাড়ীর সামনে অভিযান চালিয়ে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ছয় বোতল বিদেশী মদসহ মাহফুজকে গ্রেপ্তার করে। এ সময় সাথে থাকা আরো কয়েকজন পালিয়ে যায়। তার বিরুদ্ধে হত্যা, গণ ধর্ষন, দ্রুত বিচার আইনসহ ৫টি মামলা রয়েছে।

তিনি আরও জানান, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের যে অভিযান চলছে তা অব্যাহত থাকবে এবং নির্বাচনের পরে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ টিম কাজ করবে।  প্রতিটি কেন্দ্রে ভোটারদের নিরপত্তায় পুলিশের যথেষ্ট পরিকল্পনা রয়েছে। কোনরুপ সহিংসতা প্রতিরোধে জেলা পুলিশ প্রস্তুত রয়েছে।

About the author

SOFT PRO IT