রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণ

অপহরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে একদল অপহরণকারী সুমনা (১৬) নামে দশম শ্রেনীর পড়–য়া এক স্কুল শিক্ষার্থীকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের নবগ্রাম এলাকায় ঘটে এ অপহরণের ঘটনা। সুমনা সাহাপুর এলাকার সেলিম রেজার মেয়ে।

অপহৃত স্কুল ছাত্রীর মা তানিয়া সুলতানা জানান, তার মেয়ে সুমনা স্থানীয় আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। বিদ্যালয়ে আসা যাওয়ার পথে প্রায়ই সুমনাকে উত্যক্ত করতো পার্শবর্তী আলমপুরা এলাকার বখাটে মানিক মিয়া (২৪)। এ বিষয়টি সুমনা তার পরিবারের সদস্যদের জানায়। সকালে স্কুলে আসার পথে দক্ষিন নবগ্রাম কবরস্থান এলাকায় পৌছামাত্র, মানিক ও তার সহযোগী হোসেন, ইব্রাহিম, হৃদয়সহ আরো অজ্ঞাত ৪/৫ জন মাইক্রোবাসে উঠিয়ে সুমনাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় তানিয়া সুলাতানা বাদি হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, এ সংক্রান্ত ঘটনায় অভিযোগ পেয়েছি। স্কুল ছাত্রী উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

About the author

SOFT PRO IT