রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে স্কুলভিত্তিক কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত

রূপগঞ্জে স্কুলভিত্তিক কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে মাধ্যমিক স্কুল ভিত্তিক কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলার জনতা উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় উপজেলার ২০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাইমুর হাসান বকুল, ইউপি সদস্য রিটন প্রধান,  জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন, পিতলগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম, এ্যাডভোকেট মোঃ  আকতারুজ্জামান,  তারুন্যের বিজ্ঞানের সভাপতি সজল চন্দ্র শ্রাবন, সাধারন সম্পাদক রাকিবুল হাসান সাগর,সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ প্রমুখ।

এসময় ২০ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্য থেকে কুইজ প্রতিযোগীতা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

14 March 2020

রূপগঞ্জে স্কুলভিত্তিক কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত

www.narayanganjbarta24.com