রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে সেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল

রূপগঞ্জে সেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও বানোয়াট রায়ের বিরুদ্ধে রূপগঞ্জে সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেছেন। সোমবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে এ বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, জেলা সেচ্ছসেবকদলের আহবায়ক আনোয়ার সাদাত সায়েম, আলহাজ¦ মাহবুবুর রহমান, সালাউদ্দিন দেওয়ান, মনজুর হোসেন, জাহিদ আমির, রফিকুল ইসলাম, আবু সিদ্দিক, আব্দুল হালিম, রাসেল, আলী আহম্মদ, আমিনুল, নাসির, রাসেল মাহমুদ, সোলেমান, শাহিন, আলতাফ, খোকন, শাহআলম, জলিল, সোহেল, সাগর, দায়েন, শিপন, নাজমুল, হাফিজুল, হাবিবুর, ইব্রাহিম মেম্বার, ওসমান প্রমূখ।

এসময় বক্তারা বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার অন্যায় ভাবে তারেক রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এছাড়া উদ্দেশ্যে প্রণোনিত ভাবে বানোয়াট রায় দিয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বিক্ষুব্ধরা।

About the author

SOFT PRO IT