রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে সিটি অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে অগ্নিকান্ড

ফতুল্লায় পলিথিন ফ্যাক্টরিতে আগুন, জানমালের নিরাপত্তা নিয়ে শংকিত মানুষ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি, ইমদাদুল হক দুলাল ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার গন্ধর্বপুর এলাকায় সিটি অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ ২০ই নভেম্বর শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে মিলের কর্মকর্তা ও নিরাপত্তা প্রহরীসহ ৪ জন আহত হয়েছে। আহতরা হলেন : বেলায়েত হোসেন (৫৫), সিরাজুল ইসলাম (৫০), হযরত আলী (৪৫)। তাদের বাড়ি গন্ধর্বপুর এলাকায়। এছাড়া আহত হয়েছেন মিলের নিরাপত্তা প্রহরী রানা (৩০)। আহতদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডেমরা, কাঞ্চন ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট চেষ্টা চালিয়ে বিকাল ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিসের উপ মহাপরিচালক মো. তানহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তবে সিটি রাইস মিল কর্তৃপক্ষের কোন কর্মকর্তা বক্তব্য দিতে রাজি হয়নি।

About the author

SOFT PRO IT