রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে সাবেক সেনা সদস্যের কৃষি জমির মাটি কেটে নেয়ার অভিযোগ

রূপগঞ্জ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ভুমি দস্যুরা শফিকুর রহমান নামে সাবেক এক সেনা সদস্যের কৃষি জমির মাটি জোর করে কেটে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় মাটি কেঁটে নিতে বাঁধা দেওয়ায় ভুমি দস্যুরা ওই সেনা সদস্যকে হত্যা করবে বলেও হুমকি দেয়। সোমবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নে বেলদী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সেনা সদস্য শফিকুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দেন।

শফিকুর রহমান জানান, তিনি সেনা বাহিনীতে কর্পোরাল পদে চাকরী করতেন। অবসরের পর শফিকুর রহমান বেলদী এলাকায় ১২ শতাংশ জমিতে কৃষি জমিতে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করছেন। স্থানীয় ভুমি দস্যু শাহজাহান, সোরাব, রেজেক, মহাসিন, আসাদ, শাহীনসহ ভুমিদস্যুরা শফিকুর রহমানের কৃষি জমি থেকে মাটি কেঁটে নিয়ে যাচ্ছে। এসময় তিনি বাঁধা দিলে ভুমি দস্যুরা তাকে হত্যা করবে বলে হুমকি দেয়।

About the author

SOFT PRO IT