রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে সানোয়ার নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সানোয়ার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৭ অক্টোবর বৃহস্পতিবার ভোরে তারাব পৌরসভার রূপসী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সানোয়ার রূপসী বাগবাড়ি এলাকার আব্দুর রশিদ ভুইয়ার ছেলে।

রূপগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক এএসআই আশরাফ আলী জানান, সানোয়ার দীর্ঘ দিন ধরে রূপসী, গন্ধর্বপুর, তালতলাসহ বেশ কয়েকটি এলাকায় ইয়াবার ব্যবসা করে আসছে। বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবা বিক্রি করার সময় ৫২ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান এএসআই।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

17 October 2019

রূপগঞ্জে সানোয়ার নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

www.narayanganjbarta24.com