রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চণপাড়া পূর্নবাসন কেন্দ্র থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাসিনা বেগম হাসি চণপাড়ার মমিন ওরফে মহিউদ্দিনের স্ত্রী।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক এসআই ফরিদ আহম্মেদ জানান, হাসিনা বেগম হাসি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে রূপগঞ্জ ও সোনারগাঁ থানায় প্রায় ডজন খানেক মামলা রয়েছে। গত ২০১৭ইং সালে মাদক বিক্রির অভিযোগে সোনারগাঁ থানায় মামলা হয় (মামলা নং-৭৩(১০)১৭। এ মামলায় ২০১৯ইং সালের ১৫ ডিসেম্বর জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিনা বেগম হাসিকে ৩ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদন্ড প্রদান করেন। এ রায়ের পর থেকেই সে পলাতক রয়েছে। শনিবার রাতে চণপাড়া পূর্নবাসন কেন্দ্রে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

05 January 2020

রূপগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

www.narayanganjbarta24.com