রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে সাজাপ্রাপ্ত আসামী রতন গ্রেফতার

রূপগঞ্জে পৃথকস্থানে অভিযানকালে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার -৩
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে জয়নাল আবেদীন ভুইয়া রতন নামের এক সাজাপ্রাপ্ত আসামীতে গ্রেফতার করেছেন পুলিশ। ২৪ ফেব্রুযারি রবিবার সকালে উপজেলার ভুলতা টেকপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জয়নাল আবেদীন ভুইয়া রতন ভুলতা টেকপাড়া এলাকার সিরাজ উদ্দিন ভুইয়ার ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল হক জানান, নারায়ণগঞ্জ আদালতের সিআর মামলা নং- ৯১৭/১৫ ও দায়রা নং ৬৭৬২/১৮ মামলায় এক বছরের সাজা হয় জয়নাল আবেদীন ভুইয়া রতনের। দীর্ঘ দিন ধরে পলাতক সাজাপ্রাপ্ত আসামী জয়নাল আবেদীন ভুইয়া রতনকে তার নিজ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিত্বে গ্রেফতার করা হয়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

24 February 2019

রূপগঞ্জে সাজাপ্রাপ্ত আসামী রতন গ্রেফতার

www.narayanganjbarta24.com