রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে সরকারী গাছ কাটায় ৫ জন আটক

রূপগঞ্জ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে সরকারী গাছ কাটার দায়ে ৫ জনকে আটক করেছে ভুলতা পুলিশ। এসময় কাঠুরিয়াদের কাছ থেকে ১টি করাত ও ৫টি কুড়াল উদ্ধার করা হয়েছে। রবিবার (২৪ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার গোলাকান্দাই টু হোড়গাঁও রোডে নির্মাণ কাজ করার সময় কাঠুরিয়ার দল রাস্তার পাশে সরকারী গাছ কাটতে থাকলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৫জন কাঠুরিয়াকে গাছ কাটার যন্ত্রপাতিসহ আটক করে।

আটককৃতরা হলো, বালিয়াপাড়া এলাকার শুভজল মিয়ার ছেলে বকুল মিয়া (৪০) আড়াইহাজার থানার সুরুজ মিয়ার ছেলে আসলাম (৩৬) দড়িকান্দী এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে লিটন (৪১) দড়িকান্দী এলাকার লেহাজউদ্দিনের ছেলে সাইফুল (৩৬) হোরগাঁও এলাকার চাঁন মিয়ার ছেলে ফরিদ মিয়া (৪৫)।

ভুলতা ফাঁড়ির এএসআই সাব্বিত জানান, সরকারী গাছ কাটার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৫জন কাঠুরিয়াকে কাঠ কাটার যন্ত্রপাতিসহ আটক করা হয়েছে।

About the author

SOFT PRO IT