রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত

রূপগঞ্জে সন্ত্রাসী টেটা দুলাল ইয়াবাসহ গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে সন্ত্রাসী দুলাল সিকদার ওরফে টেটা দুলাল  নামে চিহ্নিত সন্ত্রাসীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকালে বরপা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সন্ত্রাসী দুলাল সিকদার ওরফে টেটা দুলাল বরপা এলাকার গাঁজা ব্যবসায়ী তৈয়ব আলী ওরফে বানারশির ছেলে।

রূপগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক এএসআই মনিররুজ্জামান-৩ জানান,  মাদক বিরোধী অভিযান পরিচালনা করাকালে বৃহস্পতিবার সকালে সন্ত্রাসী দুলাল সিকদার ওরফে টেটা দুলাকে ১০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় দ্রুত বিচার আইনের মামলাসহ প্রায় হাফ ডজনখানেক মামলা রয়েছে।

About the author

SOFT PRO IT