রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে শ্মশানের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

রূপগঞ্জে শ্মশানের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) :  রূপগঞ্জে একটি প্রতিষ্ঠানের দখলে থাকা শ্মশানের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছেন হিন্দু সম্প্রদায়েরের লোকজন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।

মানববন্ধনে হিন্দু সম্প্রদায়েরের লোকজন অভিযোগ করে জানান, মুড়াপাড়া ফেরিঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীরে শ্মশানের নামে ৪২ শতাংশ জমি রয়েছে। মুড়াপাড়া ও রপগঞ্জ ইউনিয়নের হিন্দু সম্প্রদায় এ শ্মশানটি ব্যবহার করে থাকেন। শ্মশানের পাশেই গড়ে তোলা হয়েছে রূপসী কনক্রিট নামের একটি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের মালিকপক্ষ প্রায় ২৫ শতাংশ শ্মশানের জমি জবরদখল করে রেখেছে। মালিকপক্ষকে বার বার বলা হলেও শ্মশানের জমি ছেড়ে দেয়নি। রূপসী কনক্রিটের দখলে থাকা শ্মশানের জমি উদ্ধারের দাবি জানান মানববন্ধনকারীরা।

মানববন্ধনে বক্তব্যে রাখেন, মুড়াপাড়া শ্মশান কমিটির সভাপতি গনেশ চন্দ্র সাহা, সাধারন সম্পাদক শ্রী ধনেন্দ্র চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক সুধাংশু দাস, স্বরসতি রানী সাহা প্রমুখ।

এ ব্যপারে রূপসী কনক্রিট কোম্পানির প্রধান উন্নয়ন কর্মকর্তা মেজর (অব:) মাসুদ উর রহমান বলেন, জমিটি সরকারী সম্পত্তি। শ্মশান কমিটি দাবি করছে শ্মশানের সম্পত্তি। অল্প কিছু জমি প্রতিষ্ঠানের স্বার্থে ব্যবহার করা হচ্ছে। আর শ্মশানের উন্নয়নের জন্য প্রতিষ্ঠানের মালিকপক্ষ শ্মশান কমিটির সঙ্গে একটি চুক্তিও করেছে।

About the author

SOFT PRO IT