রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে শফিউল্লাহ নামে এক যুবক নিহত

নিহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারয়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের কর্নগোপ এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী শফিউল্লাহ (৩০) নামে এক যুবক নিহত হয়। ২৪ই ডিসেম্বর শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত শফিউল্লাহ ভাগিনা নাজির (১৪) গুরুতর আহত হয়। নিহত শফিউল্লাহ গোলাকান্দাইল ইউনিয়নের কেরাবো এলাকার রহম আলীর ছেলে।

পুলিশ জানায়, শফিউল্লাহ ও তার ভাগিনা মোটর সাইকেলযোগে নিজ বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্য রৌওনা হয়। ভুলতাগামী বাসের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শফিউল্লাহ নিহত হয়। আহত নাজির মিয়াকে স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

About the author

SOFT PRO IT