রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে রংধনু চেয়ারম্যান রফিককে হত্যাচেষ্টা, ২ জন গুলিবিদ্ধ, আহত-৪

রূপগঞ্জে রংধনু চেয়ারম্যান রফিককে হত্যাচেষ্টা, ২ জন গুলিবিদ্ধ, আহত-৪
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (রূপগঞ্জ প্রতিনিধি) : রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলামকে হত্যার চেষ্টা করেছে রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোশারফ ও তার বাহিনীর সদস্যরা। হামলাকারীরা তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি করে। এ সময় তাকে বাচাঁতে গিয়ে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ৪ জন। শুক্রবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, বিকেল ৩ টার দিকে নাওড়া গ্রামে মুসা মিয়ার বাড়ীতে তার  পিতা মরহুম মজলু মিয়ার   কুলখানীর অনুষ্ঠানে যোগ দেন তিনি। এর কিছুক্ষণ পর  সন্ত্রাসী মোশারফসহ তার বাহিনীর লোকেরা সে বাড়ি ঘিরে এলোপাথারী গুলিবর্ষন, ইটপাটকেল ও টেটা নিক্ষেপ শুরু করে। এসময় তাকে চারদিক থেকে লোকজন ঘিরে প্রাণরক্ষার চেষ্টা করে। এসময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হয় রংধনু গ্রুপের এমডির পিএস জিহাদ ও কাউসার নামে এক যুবক। এছাড়া তাদের ছোড়া ইট পাটকেলের আঘাতে আহত হয় রংধনু গ্রুপের পরিচালক সফিকুল ইসলাম ও আওলাদহোসেন । পরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে ‍র‌্যাব পুলিশ গিয়ে তাকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

এ ব্যাপারে মুসা মিয়া বলেন, আমার বাবার কুলখানী অনুষ্ঠানে রংধনু গ্রুপের চেয়ারম্যান দাওয়াত করলে তিনি যান। কিন্তু যাবার কিছুক্ষন মোশারফসহ তার লোকজন অস্ত্রসস্ত্র নিয়ে আমার বাড়ি ঘিরে গুলিবর্ষন করে। ইটপাটকেল নিক্ষেপ করে। বাড়ী ঘরে ব্যাপক ভাংচুর করে। এসময় তাদের ছোড়া গুলিতে ২ জন গুলিবিদ্ধ হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন)মোঃ আমীর খসরু বলেন, হামলার খবর পেয়ে সাথে সাথে পুলিশ,  র‌্যাব গিয়ে অবরুদ্ধ অবস্থায়  রংধনু গ্রুপের চেয়ারম্যানকে উদ্ধার করে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা আছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

27 May 2022

রূপগঞ্জে রংধনু চেয়ারম্যান রফিককে হত্যাচেষ্টা, ২ জন গুলিবিদ্ধ, আহত-৪

www.narayanganjbarta24.com